ঢাকা, ২৮ নভেম্বর শনিবার, ২০২৬ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৬০২

ঈদুল আজহার পরে  আদালত খুলবে : আইনমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪২ ২৯ জুলাই ২০২০  

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ঈদুল আজহার পরে বাংলাদেশের আদালতগুলো পুনরায় খুলে দেয়া হবে। 
তিনি বলেছেন,‘আমরা এই ধারণায় উপনীত হয়েছি আমাদের করোনাভাইরাস, কোভিড-১৯ এর সাথে বসবাস করতে হবে।  প্রধান বিচারপতির সঙ্গে আমার  আলাপ হয়েছে ঈদের পরে স্বাভাবিক আদালতগুলো (নিম্ন আদালত) খুলে দেয়া হবে। সূত্র : বিবিসি

তবে ফৌজদারি মামলার বিচারিক কাজে বা সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় কিছু বাধ্যবাধকতা থাকতে পারে বলে মন্ত্রী জানান। কিন্তু দেওয়ানি মামলায় সেটা নাও থাকতে পারে।

আইনমন্ত্রী বলেন,‘এর কারণ হচ্ছে, যেসব আসামী কারাগারে আছেন, এখন পর্যন্ত আমাদের কারাগারগুলোয় কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ হয় নাই। এবং আমরা সেই অবস্থায় রাখতে চাই। আদালতের সেই কাজটা কীভাবে করবো, আইনের কী পরিবর্তন লাগবে, সেদিকে আমরা এগিয়ে যাবো।’

‘কিন্তু অন্যান্য কাজের সবকিছুই স্বাভাবিকভাবে, সাধারণ আদালতের যেভাবে কাজ হচ্ছিল, সেই ভাবেই হবে। সেটা ঈদের পরেপরেই খুলে দেয়া হবে’।

হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কবে খুলবে বা কীভাবে চলবে, সেই ব্যাপারে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। বাংলাদেশে গত মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার প্রেক্ষাপটে সাধারণ ছুটি ঘোষণা করা হলে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর